ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গেল এক দিনে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়।


ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সকল বিভাগ ও জোনে অভিযানগুলো পরিচালনা করা হয়।


অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১ হাজার ২২৭ পিস ইয়াবা, ১০৯ গ্রাম ৩৩০ হেরোইন ও দুই কেজি ১০৫ গ্রাম ১২০ গাঁজা জব্দ করা হয়।


উল্লেখ্য, এরই মধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑